শোক সংবাদ

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:২১

বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া

জাতির শ্রেষ্ঠ সন্তান নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক মিয়া (৮০) করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার তার নিজ বাড়ি নাঙ্গলকোট পৌরসভার হরিপুর গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে যান। আজ শুক্রবার সকাল ১০টায় নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে হরিপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। ইসহাক মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস, উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া প্রমুখ।