নবাবগঞ্জে কৃষকের মধ্যে শাকসবজির বীজ বিতরণ

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:৩৪

ঢাকার নবাবগঞ্জে করোনা সংকট মোকাবিলায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষ্যে অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, মো. আবেদ হোসেন, মো. ইব্রাহীম খলিল, তপন মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ।