অপহূত শিশু চার দিন পর উদ্ধার অপহরণকারী গ্রেফতার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:৩৭

সাভার থেকে অপহরণের চার দিন পর ১১ বছরের শিশু স্বপ্না আক্তারকে উদ্ধার করেছে র্যাব-৪। এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্বপ্নাকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারী নাম মো. মোছাদ্দেক আলম (২৯)। সে দিনাজপুর জেলার বাসিন্দা ও ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

সে মাঝেমধ্যে সাভারে আসত। র্যাব-৪ জানায়, গত ২৪ জুলাই বেলা ১১টার দিকে শিশু স্বপ্না খাতুন সাভার পলো মার্কেট থেকে অপহূত হয়। ঘটনার দুই দিন পর অপহরকারী চক্র মোবাইল ফোনে শিশুটির পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে অপহূত শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।