জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে বালুবাহী নৌযান আটক, জরিমানা আদায়

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২৩:৩৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে অবৈধ মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে বালুবাহী ১২টি নৌযান আটক করে মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার জাফলংয়ের ডাউকি নদীতে গোয়াইনঘাট উপজেলার সহকারউ কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে  জাফলং নদীতে  টাস্কফোর্স অভিযান চালায়। এসময় ১২টি বালুবাহী নৌযানের বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয়। তিনটি বালুবোঝাই নৌকা আটক করা হয়।  নৌকার মালিকদের বিরুদ্ধে ৩টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার তরিকুল ইসলাম, থানার এএসআই মারুফ আল মুকিতসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।