থাইল্যান্ডে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও সংক্রমণ বাড়ছে ক্রমাগত। টোকিও অলিম্পিক আয়োজকেরাও গেমসে সংক্রমণের সর্বোচ্চ বৃদ্ধির কথা জানিয়ে উদ্বিগ্ন। থাই স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দেশে গতকাল বৃহস্পতিবার নতুন সংক্রমণের সংখ্যা দাড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ এবং মারা গেছেন ১৬৫ জন। মহামারির সময়ের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে থাইল্যান্ডে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ রূপ নিয়েছে। ডেলটা ভাইরাসের বিস্তারই এর মূল কারণ বলে মনে করা হচ্ছে। দেশটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৩০ জন এবং তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন মোট ৪ হাজার ৫৬২ জন। সংক্রমণের এই ঊর্ধ্বগতির কারণে কম্বোডিয়া থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সীমান্তের বেশ কয়েকটি প্রদেশে লকডাউন দেওয়া হয়েছে।
