সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং জামাতা জারেড কুশনার রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। বুধবার কুশনারের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছে। সামনের মাসগুলোতে কুশনার একটি বিনিয়োগ ফার্ম চালু করতে যাচ্ছেন বলেও ঐ সূত্র জানিয়েছে। কুশনার কোম্পানিজের সাবেক প্রধান নির্বাহী এবং ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জারেড কুশনার অ্যাফিনিটি পার্টনারস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এর সদর দপ্তর হবে মিয়ামিতে। তিনি ইসরাইলেও তার প্রতিষ্ঠানের একটি কার্যালয় খোলার পরিকল্পনা করছেন। কুশনার ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। —রয়টার্স
