আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবসে মানববন্ধন

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২০

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ‘ভিকটিমদের কথাই পথ দেখাবে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসএআইডি এবং ইউনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং ফুলবাড়ী আলোর দিশারী অনির্বাণ যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। টুককিয়া-দেশমা সড়কের উপজেলার এলুয়ারী ইউনিয়নের লালদীঘি বাজার আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফুলবাড়ী আলোর দিশারী অনির্বাণ যুব উন্নয়ন সংস্থার সভাপতি সীতা রাম দাস, সহসভাপতি শাহাজান আলী, আরডিআরএস বাংলাদেশের সংস্থার পিআর লিডার রতীন্দ্রনাথ প্রমুখ। শেষে বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়।