কীর্তনখোলা নদীতে পড়ে যুবক নিখোঁজ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২২

বরিশাল অফিস

বরিশাল বেলতলা খেয়াঘাটের কীর্তনখোলা নদীতে পড়ে শাহিন খলিফা (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সে বরিশাল সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার মৃত আছমত আলী খলিফার ছেলে এবং ঐ এলাকারই চায়ের দোকানদার। বরিশাল কাউনিয়া থানা পুলিশের ওসি আজিমুল করিম বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ডুবুরিরা কাজ করছেন।