কাঠালিয়ায় ৩৫ মণ পলিথিন জব্দ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২২

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়ায় ৫১টি বস্তায় ৩৫ মণ অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রাম থেকে এসব জব্দ করা হয়। অবৈধ এ পলিথিন রাখার দায়ে এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী জসিমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে বিকাল ৩টায় ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে জব্দকৃত পলিথিন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।