ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায় দিনদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন তিন জন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ জানান, করোনায় মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ কাজ করছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩২৭ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬১ জন।
