বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক না পরায় বাগাতিপাড়ায় চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগাতিপাড়া পৌরসভা এলাকার বিহাড়কোল বাজার, পাঁকা ইউনিয়নের লোকমানপুর, চিথলিয়া ও মালিগাছা নিমতলা বাজারসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালান উপজেলা প্রশাসনের সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি দোকানপাট খোলা রাখা এবং মাস্ক না পরার দায়ে দোকানিসহ চার জনকে ২ হাজার ১০০ টাকা জরিমানা করে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা বলেন, করোনার মোকাবিলায় সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত আছে। তাই সকলকে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলতে হবে।
