ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে চালকের মৃত্যু

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

শৈলকুপা বিদ্যুত্স্পৃষ্টে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার অচিন্ত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আকুল বিশ্বাসের ছেলে। মৃতের বাবা আকুল বিশ্বাস জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজ্জাক ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শৈলকুপা থানার এসআই নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।