ঝিনাইদহে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:৪৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে  সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোদাচ্ছের আলি মোল্লা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি শুকুর মোল্লার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ জন। শুক্রবার সকালে সদর উপজেলার গোয়ালপাড়া পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে ঐ গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ঐ গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।