বাইলসের সম্রাজ্যে সুনিসার আসন

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২২:৩৭

 

 স্পোর্টস রিপোর্টার

টোকিওর আরিআকে জিমন্যাস্টিকস সেন্টার হতে যুক্তরাষ্ট্রে সুনিসাদের বাসার দূরত্ব ৬ হাজার মাইল। সিমোন বাইলস নাম প্রত্যাহার করেছেন। সেখানে সুনিসা খেলবেন। কন্যাকে এমন দায়িত্ব দেওয়া হয়েছে শুনে বাবা ঝন লি টেনশনে ছিলেন। ফাইনাল দেখার জন্য আত্মীয়স্বজন, বন্ধুরা সবাই সুনিসার বাড়িতে হাজির হয়েছেন সূর্য্য উঠার আগেই। প্রায় ৩০০ মানুষের ভিড় সুনিসার বাসায়। মেয়ের ফাইনালের উত্তেজনায় কাঁপছিল বলে মার্কিন সংবাদমাধ্যমে উঠেছে। বাবা ঝন লি কয়েক বছর আগে মই হতে পড়ে গিয়ে শরীরের নিচের অংশে প্যারালাইজড হয়ে গেছে। ফাইনালের আগে বাবা তার মেয়ের সঙ্গে কথা বলেছিলেন। মেয়ে নাকি বলেছিল সে নার্ভাস। আর বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন নিজেকে দেখানোর জীবনে এটাই বড় সুযোগ। আমি কখনো নার্ভাস ছিলাম না। তুমিও নার্ভাস হবে না। সুনিসার মা বলেছেন, অলঅ্যারাউন্ড ফাইনালের আগে আমার শরীর দিয়ে ঘাম পড়ছিল। স্বর্ণ জয় করে টিভি সাক্ষাত্কারে জিমন্যাস্ট সুনিসা বললেন, ‘আমি এখন পিজা খেতে যাব।’

মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের হাত ধরেই রিও অলিম্পিকে জিমন্যাস্টিকস হতে চারটি স্বর্ণ পদক জয় করেছিল যুক্তরাষ্ট্র। এবার মানসিক অবসাদের কারণে অলঅ্যারাউন্ড ব্যক্তিগত ইভেন্টে কোয়ালিফাই করার পর আর ফাইনালে নামেননি। যখন বাইলস নিজের নাম প্রত্যাহার করে নিলেন তখন একটা দুশ্চিন্তা ছিল। বাইলসের স্বর্ণ পদকটা না হারিয়ে যায়। বাইলসের সেই পদক যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছেন আরেক মার্কিন তরুণী, জিমন্যাস্ট সুনিসা লি। অলঅ্যারাউন্ডে স্বর্ণ পদক জয় করেছেন। যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছেন। যদিও বাইলসের সম্রাজ্যে ১৮ বছরের সুনিসা লি হাত বসিয়েছেন, তার পরও যুক্তরাষ্ট্রের খুশি-ই হওয়ার কথা। সোনালি পদকটা অন্য কোনো দেশ নিয়ে যায়নি। রিও অলিম্পিকে জিমন্যাস্টিকসে দাপট দেখিয়েছিলেন জিমন্যাস্ট সিমোনা বাইলস। তার পারফরম্যান্স এতটাই নিখুঁত ছিল যে, পয়েন্ট কাটা-ছেঁড়া করতে হিমশিম খাচ্ছিলেন। সিমোন বাইলস এবার টোকিও অলিম্পিকে শেষ মুহূর্তে মানসিক অবসাদের কারণে নিজেতে ফ্লোর থেকে তুলে নেন। খেলবেন না জানিয়ে দিলেন। মার্কিনিরা জিমন্যাস্টিকসের রানি হিসেবে সিমোন বাইলসকেই বসতে দেখেছেন। সেই রানির আসনে বসলেন বাইলসের দেশেরই তরুণী সুনিসা লি। অবসাদের কারণে ফ্লোর ছাড়লেও সুনিসাকে পদক জয়ের পেছনে সমর্থন দিয়েছেন বাইলস। দর্শক গ্যলারিতে বসে শুধু উত্সাহই দেননি নিচু স্বরে টিপস দিয়েছেন সুনিসা লিকে। ব্যক্তিগত ইভেন্টে বাইলসের অভাব পূরণ করেছেন সুনিসা লি। আপাতত বুঝাই যাচ্ছে এই ইভেন্টে সিমোন বাইলসের অভাব পূরণ করেছেন সুনিসা লি।