উসাইন বোল্টনেই এবার কে হবেন রাজা

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২২:৩৮

স্পোর্টস রিপোর্টার

অলিম্পিক গেমস অ্যাথলেটিকস শুরু হচ্ছে আজ। গতকাল শুধুমাত্র ১০০ মিটার ফাইনাল হয়েছে। এছাড়াও গতকাল থেকে অন্যান্য ইভেন্টের বাছাইও শুরু হয়ে গেছে। অলিম্পিক গেমসের সবচেয়ে সেরা খেলাটাই হচ্ছে অ্যাথলেটিকস। এই ডিসিপ্লিনের ১০০ মিটার স্প্রিন্টের দ্রততম মানব-মানবী হবেন রাজা-রানী। সব খেলার জননী বলা হয় অ্যাথলেটিকসকে। মাদার অব গেমস।

রিও অলিম্পিক গেমসে জ্যামাইকান উসাইন বোল্ট ছিলেন অ্যাথলেটিকসের রাজা। টানা তিনটি অলিম্পিক গেমেস স্বর্ণ জিতেছেন বোল্ট। তার বিদুত্গতির কাছে সব কিছু হার মেনেছে। তাকে বলা হতো গতির দানব।   টানা তিন অলিম্পিক গেমসে স্বর্ণ জিতেছেন আটটি।

এই মুহূর্তে ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ বোল্টের দখলে। কে হবেন এবারের ১০০ মিটার স্প্রিন্টার। এই নিয়ে আছে জল্পনা-কল্পনা। বোল্ট অবসর নিয়েছেন। ফর্ম থাকা অবস্থায় অবসর নিয়েছেন। এখন তিনি অলিম্পিকের দর্শক। কথা উঠেছে বোল্টের পরে কে দাঁড়াবেন পোডিয়ামে, স্বর্ণপদক তুলে নিতে।

মার্কিন স্প্রিন্টার ট্রেভন ব্রোমেল নিজেই বলেছেন তিনি নাকি নীরব ঘাতক। ১০০ মিটার স্প্রিন্টে যখন তিনি নামবেন তখন কেউ জানতেও পারবেন না ব্রোমেল কি করতে পারে। টোকিওর ট্র্যাকে নামার জন্য প্রস্তুত ট্রেভন ব্রোমেল। উসাইন বোল্টকে উড়িয়ে দেওয়ার জন্যই নাকি ট্র্যাকে নামবেন ব্রোমেল। উসাইন বোল্টের রেকর্ড সময় হচ্ছে ৯.৫৮ সেকেন্ড। আর ব্রোমেলের রেকর্ড সময় হচ্ছে ৯.৭৭ সেকেন্ড। 

ব্রোমেলের প্রতিদ্ব্বন্দ্বী হচ্ছে আরেক মার্কিন অ্যাথলেট রুনি বাকের। যে কি না জুলাইয়ের শুরুতেই মোনাকোতে ডায়মন্ড লিগ জিতেছিল ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে। রুনি বাকেরের কাছে ৫ নম্বর পজিশনে শেষ করেছিলেন ট্রেভন ব্রোমেল। ব্রোমেল যেভাবে বলছেন তিনি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। কিন্তু রুনি বাকেরের টাইমিং সেটা বলছে না। তাহলে কি জাপানে ঢোকার আগেই এই কয়দিনেই ব্রোমেল নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। গোপনীয়তা কি সেটা ফাইনালে দেখবে অলিম্পিক দুনিয়া। রবিবার ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। তার আগ পর্যন্ত সব ইভেন্টের বাছাই চলবে। কিছু কিছু ফাইনালও হয়ে যেতে পারে।