চট্টগ্রামের সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউ বেডে চিকিত্সাধীন করোনা আক্রান্ত যুবক শিমুল পালের অবস্থা সংকটাপন্ন। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টায় এই রিপোর্ট লেখার সময় তার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ছিল ৬৩। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী ইত্তেফাককে বলেন, শিমুল পালের অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিত্সকরা তার জীবন রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন।
উল্লেখ্য, শিমুল পাল ও তার মা প্রভা রাণী পাল গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। মায়ের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ছেলেকে রাখা হয় সাধারণ করোনা ওয়ার্ডে। পরে ছেলের অবস্থা খারাপের দিকে গেলে তাকেও আইসিউতে স্থানান্তরের প্রয়োজন পড়ে। তবে ঐ সময় জেনারেল হাসপাতালসহ চট্টগ্রামের কোনো হাসপাতালেই আইসিইউ বেড খালি ছিল না। তখন পরিবারের অনুরোধে মাকে আইসিইউ থেকে সরিয়ে তার বেডে ছেলেকে স্থানান্তর করা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পর মা প্রভা রাণী পাল মৃত্যুবরণ করেন
