মোটরসাইকেলের তেলের ট্যাংকে ২৫ হাজার ইয়াবা!

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২৩:১০

মোটরসাইকেলের তেলের ট্যাংকে ভরে অভিনব কৌশলে পাচারের সময় ২৫ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চালক মনজুরুল আলমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু ফুটবল চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মনজুরুল চট্টগ্রামের সাতকানিয়ার ৬ নম্বর ওয়ার্ডে ছোট ডেমশার ফউজুল কবিরের ছেলে। মোটরসাইকেল নিয়ে তিনি কক্সবাজার শহরের লিংকরোড হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। ডিবি ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

ডিবির ওসি জানান, মনজুরুল স্বীকার করেছেন, ১০ হাজার টাকার বিনিময়ে তার ইয়াবাগুলো চট্টগ্রামে পৌঁছে দেওয়ার চুক্তি ছিল। এ ঘটনায় মামলার পর তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।