বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করেছিলেন ট্রাম্প

নির্বাচনকে অবৈধ বলুন, বাকিটা আমার ওপর ছেড়ে দিন

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০০:২২

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পর বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করেছিলেন তত্কালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিচার বিভাগের তত্কালীন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফরি রোজেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল রিচার্ড ডোনোগুকে ফোন করে বলেছিলেন, ‘আপনারা নির্বাচনকে দুর্নীতিগ্রস্ত ও অবৈধ বলুন এবং বাকিটা আমার ও রিপাবলিকান কংগ্রেসম্যানদের ওপর ছেড়ে দিন’। গত বছরের ২৭ ডিসেম্বর ট্রাম্প তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। হাউজ ওভারসাইট কমিটির কাছে এ সংক্রান্ত একটি নথি জমা দিয়েছেন রিচার্ড ডোনোগু। —সিএনএন