আফগানিস্তানে দোভাষীদের প্রথম দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০০:২৩

আফগানিস্তান থেকে প্রায় ২০০ দোভাষী যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। এই প্রথম দোভাষীদের একটি দল যুক্তরাষ্ট্রে গেল। আফগানিস্তানের অধিকাংশ এলাকা দখলে নিয়েছে তালেবান। এর ফলে যুক্তরাষ্ট্র তাদের সহায়তাকারী দোভাষীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার সকালে দোভাষীরা বিমানবন্দরে যাওয়ার পর তাদের সেখান থেকে ভার্জিনিয়ার লি মিলিটারি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। তারা সেখানে প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন। ২০০৮ সাল থেকে ৭০ হাজার আফগানকে বিশেষ অভিবাসী ভিসার অধীনে যুক্তরাষ্ট্র আশ্রয় দিয়েছে। —সিএনএন