তালেবানকে সহায়তার দাবি প্রত্যাখ্যান ইমরান খানের

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০০:২৩

আফগান সরকারের বিরুদ্ধে তালেবানকে সহায়তার দাবি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অভিযোগ উঠেছে, পাকিস্তানি সেনারা সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান পিবিএস নিউজ আওয়ার এর উপস্থাপক জুডি উডওয়ার্ফকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, এটা একেবারেই ফালতু দাবি। ইমরান খান দাবি করেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে পাকিস্তানকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তিনি বলেন, তার সরকার পাকিস্তানে যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি গড়তে দেবে না, এমনকি এখান থেকে গোয়েন্দাবৃত্তি কিংবা অভিযান চালাতেও দেবে না। তিনি বলেন, আমাদের সীমান্তের মধ্যে আর কোনো লড়াই করার ক্ষমতা আমাদের নেই। —আলজাজিরা