সাভারে কয়েল কারখানা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কর্ণপাড়া মহল্লার একটি কয়েল ফ্যাক্টরির ভিতর থেকে রবিন মোল্লা (২৪) নামের এক যুককের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে জারা কেমিক্যাল ওয়ার্কস এন্ড ইলেকট্রনিক্স কারখানার ভিতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত রবিন মোল্ল্যা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কলারং গ্রামের মটুম মোল্ল্যার ছেলে। তিনি জারা কেমিক্যাল ওয়ার্কস এন্ড ইলেকট্রনিক্স কারখানায় কাটিং ম্যান হিসেবে কাজ করতেন।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আল আমিন বলেন, সকালে একটি কারখানার ভিতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রবিন মোল্লার লাশ উদ্ধার করা করে ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসজেড
