ফেনী প্রতিনিধি
ফেনীতে ভিওআইপি সরঞ্জামসহ এয়াছিন নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিটিআরসি। মঙ্গলবার সন্ধ্যায় শহরের চাঁড়িপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন সন্ধ্যায় ফেনীস্থ র্যাব-৭ এর সদস্যদের নিয়ে অভিযানে বের হন ঢাকা বিটিআরসির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন হেলাল। অভিযান পরিচালনার সময় শহরের উত্তর চাঁড়িপুর এলাকার নিজামউদ্দিনের বাড়ির চতুর্থতলার বাসার ভাড়াটিয়া মোঃ এয়াছিনকে গ্রেফতার করা হয়। এসময় ওই বাসা থেকে ১৫৬টি পোর্টাল, দুটি ওয়াইফাই রাউডার, দুটি পাওয়ার এডাক্টার, ১২টি এন্টিনা, চারশ’ ৯৮টি সিম ও একটি ফিংগার প্রিন্ট স্ক্যানার উদ্ধার করা হয়। এ ঘটনার রাতে র্যাবের ইন্সপেক্টর আবদুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
