রংপুরে ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৯ জন 

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৭:২৪

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৯ জন। বিভাগে গত এক মাসে করোনায় প্রাণ হারিয়েছেন ৪১৭ জন ও শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৭২ জন। রবিবার (১ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরে ছয়জন, ঠাকুরগাঁওয়ে ছয় জন, দিনাজপুরে দুই জন সহ নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় একজন করে রয়েছেন। এ সময়ে রংপুর বিভাগে ২ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরে ১৫৬ জন, পঞ্চগড়ে ৬৩, কুড়িগ্রামে ৯০, দিনাজপুরের ৯৪ জন, লালমনিরহাটের ৩৮ জন, গাইবান্ধার ৫১ জন, ঠাকুরগাঁওয়ে ১০৭ জন ও নীলফামারী ৮০ জনের করোনায় আক্রান্ত হয়েছে। গতকালের তুলনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

নতুন করে মারা যাওয়া ১৮ জন সহ রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬ জন। দিনাজপুরে ২৭০ জন, রংপুরে ২০৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৮২, নীলফামারীতে ৬৭, পঞ্চগড়ে ৫৮, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫৪ ও গাইবান্ধায় ৪৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ৬৭৮ জন।

    রংপুরে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮২১ জন

রংপুর বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১২ হাজার ৭১৩ জন, রংপুরে ৯ হাজার ৯৬১ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ১৩৯ জন, গাইবান্ধায় ৩ হাজার ৮৫১ জন, নীলফামারী ৩ হাজার ৬১৭ জন, কুড়িগ্রামে ৩ হাজার ৫৬২ জন, লালমনিরহাটে ২ হাজার ২৫৩ জন এবং পঞ্চগড়ে ২ হাজার ৭৫৬ জন রয়েছেন।করোনা ভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ১৮ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

ইত্তেফাক/এসআই