পঞ্চম শ্রেণির পড়াশোনা:বিজ্ঞান

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৯:৪৮

জুলফিকার মাহমুদ                                  

ভাদাই গিরিজা শংকর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

সুপ্রিয় বন্ধুরা, তোমরাও পাঠিয়ে দাও লেখা ই-মেইলে: [email protected]

 

জীবনের জন্য পানি

১। পানির অপর নাম কী?

উত্তর:পানির অপর নাম জীবন।

২। পানির কয়েকটি প্রাকৃতিক উেসর নাম লিখ।

উত্তর:বৃষ্টি, নদী, সমুদ্র, ঝরনা ইত্যাদি।

৩। কয়েকটি মানুষের তৈরি পানির উেসর নাম লিখ।

উত্তর:পুকুর, কূপ, নলকূপ ইত্যাদি।

৪। পরিবেশের কোন উপাদান ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না?

উত্তর:পানি।

৫। পানি ছাড়া বাঁচতে পারে না এমন তিনটি জীবের নাম লিখ ।

উত্তর: মানুষ, গাছপালা ও পশু-পাখি।

৬। উদ্ভিদের খাদ্য তৈরির একটি প্রধান উপাদান কী?

উত্তর:পানি।

৭। উদ্ভিদের দেহের প্রায় কত ভাগ পানি?

উত্তর:প্রায় ৯০ ভাগ।

৮। উদ্ভিদের কেন পানি প্রয়োজন হয়?

উত্তর:মাটি থেকে পুষ্টি উপাদান ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানির প্রয়োজন হয়।                   

৯। প্রচণ্ড গরমে পানি মানবদেহের কোন কাজে সাহায্য করে?

উত্তর:দেহ শীতল করতে সাহায্য করে।