এসএসসি পরীক্ষা ২০২২ :বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৯:৪৮

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

 

সৌরজগত ও ভূমণ্ডল

 

১। সূর্যের ব্যাস কত কিলোমিটার ?

ক. ১৩,২০,০০০ কিলোমিটার

খ. ১৩,৮৪,০০০ কিলোমিটার           

গ. ১৪,৩৪,০০০ কিলোমিটার

ঘ. ১৬,০০,০০০ কিলোমিটার

২। সূর্যে পৃথিবী চেয়ে কতগুণ বড়?

ক. ১২ লক্ষ খ. ১৩ লক্ষ 

গ. ৮৬ লক্ষ                 ঘ. ১৬ লক্ষ 

৩। মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে  সৃষ্টি হয়েছে-

ক. সূর্য       খ. বৃহস্পতি

গ. সৌরজগত্              ঘ. বিশ্বজগত্

৪। সূর্যে হিলিয়ামের পরিমাণ শতকরা কত ভাগ আছে?

ক. ৪৪    খ. ৪০    গ. ৪২               ঘ. ৪৫

৫। সূর্যে কত দিনে  নিজ অক্ষের উপর আবর্তন করে?

ক. ২৫ দিনে                খ. ৭৮দিনে

গ. ২৪ দিন ১২ ঘণ্টায়    ঘ. ২৭ দিনে

৬। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?

ক. বুধ  খ. মঙ্গল গ. বৃহস্পতি ঘ. শুক্র

৭। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কী?

ক. বৃহস্পতি  খ. শুক্র  গ. বুধ ঘ. মঙ্গল

৮। দূরত্বের দিক থেকে সূর্য থেকে শুক্রের অবস্থান কততম?

ক. ৫ম                     খ. ৪র্থ    

গ. ৩য়                     ঘ. ২য়

৯। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

ক. শুক্র খ. বুধ গ. শনি ঘ. বৃহস্পতি

১০।  সন্ধ্যাতারা ও শুকতারা আসলে-

ক. শুক্র      খ. মঙ্গল

গ. বৃহস্পতি                 ঘ. ইউরেনাস

উত্তর: ১.খ ২.খ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ক 

১১. বছরে দুইবার কোন গ্রহের আকাশে সূর্য উদিত ও অস্তমিত হয়?

ক. শনি      খ. বৃহস্পতি

গ. শুক্র       ঘ. বুধ

১২। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে-

ক. ২৯ দিন ৫ ঘণ্টা ৪৮মিনিট

খ. ২৪ দিন ৫ ঘণ্টা ৪৮মিনিট

গ.৩৬৬ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট 

ঘ. ৩৬৫দিন ৫ঘন্টা ৪৮মিনিট

১৩। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে-

ক. ২৮ দিন ১২ ঘণ্টা

খ. ২৯ দিন ১১ ঘণ্টা

গ. ২২ দিন ২৯ ঘণ্টা  

ঘ. ২৯ দিন ১২ ঘণ্টা

১৪। শনি গ্রহের কতটি উপগ্রহ আছে?

ক. ২৩   খ. ২    গ. ৭   ঘ. ২২

১৫। কোনটি সৌরজতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ?

ক. বুধ        খ. শনি

গ. শুক্র       ঘ. নেপচুন

১৬। সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ার কারণ কী? 

ক. স্বচ্ছ পানি       

খ. বায়ুচাপ

গ. সমুদ্রের গভীরতা

ঘ. বিশাল জলরাশি 

১৭। বায়ুমণ্ডলের কোন স্তরটি সূর্যের অতি বেগুনি রশ্মি  শোষণ করে?

ক. ওজন স্তর               খ. আয়ন মণ্ডল

গ. গুরু মণ্ডল                ঘ. কেন্দ্র মণ্ডল

১৮। পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কত কিলোমিটার ?

ক. ৬৪০০                    খ. ২৫০০

গ. ২৪০০                     ঘ. ১৮৬০০ 

১৯। নিরক্ষরেখার অক্ষাংশ কত ডিগ্রী?

ক. ০ ডিগ্রি খ. ৯০ ডিগ্রি

গ. ১৮০ ডিগ্রি              ঘ. ৩৬০ডিগ্রি

২০।  পৃথিবীর কেন্দ্রে উত্পন্ন কোণ কত ডিগ্রি?

ক. ৯০°                        খ. ০°

গ. ৩৬০°    ঘ. ১৮০ °

উত্তর:১১.গ ১২.ঘ ১৩.ঘ ১৪.ঘ ১৫.খ ১৬. খ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.গ