বিলুপ্ত ছিটমহলবাসীর ছয় বছর পূর্তি উদ্যাপন

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:৫৮

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ছিটমহল বিনিময়ের ছয় বছরপূর্তি উদ্যাপন করেছে ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দারা। ঐতিহাসিক দিনটি ঘিরে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন সাবেক ছিটমহল আন্দোলনের নেতারা। রাতে ৬৮টি মোমবাতি জ্বালিয়ে কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর আলোচনায় বক্তব্য দেন ছিটমহল বিনিময় আন্দোলনের অন্যতম নেতা মইনুল ইসলাম, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। রবিবার সকালে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।