স্টাফ রিপোর্টার, রাজশাহী
পানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর মোহনপুরের পানচাষিরা। তারা বলছেন, গণপিরবহন বন্ধ থাকায় পাইকার আসতে পারছে না। ফলে ক্রেতা না থাকায় পানির দামে পান বিক্রি করতে হচ্ছে। উপজেলার পানচাষি মাহাবুর রহমান, আবুল কালাম ও শহিদ আলম বলেন, মৌসুম শেষ হওয়ায় পান বরজেও রাখতে পারছি না, রাখলে পান মোটা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আবার হাটবাজারে পানের দাম খুব কম। ফলে পান বিক্রিও করতে পারছি না। এতে করে উত্পাদন খরচই উঠছে না। উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, উপজেলায় পানের আবাদ দিনদিন বাড়ছে। দাম কম থাকলেও পানের বর্তমান অবস্থা ভালো।
