সিংড়ায় অসময়ে তরমুজ চাষ

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:৫৯

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ায় অসময়ে চাষ হয়েছে বাক বেবি তরমুজ। উপজেলার সুকাশ নওদাপাড়ার জিয়ারুল হকের বাড়িতে মাচায় ঝুলছে হলুদ ও বাক বেবি তরমুজ। তরমুজের উপরিভাগ হলুদ ও ভেতরে টকটকে লাল। আশপাশের অনেকেই এখন এ তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন। জিয়ারুল জানান, বাড়ির সামনে ১২ শতক জায়গায় গড়ে তুলেছেন এ তরমুজ খেত। মালচিং পদ্ধতিতে এই তরমুজ চাষ হয়েছে। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস জানান, বাণিজ্যিকভাবে এই তরমুজ চাষে কৃষক লাভবান হবার সুযোগ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, উপজেলায় এই প্রথম পরীক্ষামূলকভাবে এই ফল চাষ করা হয়েছে।