কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে শহরের পৌরবাজারে চায়ের দোকানে বসে এন্ড্রয়েড মোবাইলে অনলাইনে গেম খেলারত অবস্থায় আসক্ত ১১ তরুণ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। এর আগে বিকালে পৌরবাজারের নজরুল ইসলামের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। এরা সবাই এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী এবং স্নাতক পড়ুয়া ছাত্র।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার জানান, লিখিত অঙ্গীকারনামা নিয়ে আটক শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
