কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
লকডাউনের নবম দিনে রবিবার বিধিনিষেধ অমান্য করায় কচুয়ার রহিমানগর ও জগতপুর বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঐ ১০ মামলায় ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি। এর সত্যতা নিশ্চিত করে তিনি জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
