পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
লকডাউন অমান্য করে দোকান খোলায় পাকুন্দিয়ায় রবিবার ২০ ব্যবসায়ীকে ১৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অস্থায়ী দায়িত্ব) এ কে এম লুত্ফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অস্থায়ী দায়িত্ব) এ কে এম লুত্ফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় উপজেলার পৌরসদর বাজার, আজলদী বাজার ও পুলেরঘাট বাজারে অভিযান চালিয়ে দোকান খোলার অপরাধে ২০ ব্যবসায়ীকে ঐ জরিমানা করা হয়েছে। এছাড়া নারান্দী ইউনিয়নের সালংকা গ্রামে অভিযান চালিয়ে মুচলেকা নিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
