কুমিল্লায় কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় শাড়ি জব্দ

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:০১

গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কাভার্ড ভ্যানে করে পাচারকালে ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এসময় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর টমছমব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন ইমন ও কবির আহমেদ।

রবিবার কোতোয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জব্দকৃত শাড়ির মূল্য প্রায় ৬ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।