হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে শরিফ উদ্দিন (২৭) নামের ঐ যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ধর্ষণের শিকার নারীর মামা বাদী হয়ে রবিবার সকালে শরীফ উদ্দিনকে আসামি করে হাতিয়া থানায় ধর্ষণ মামলা করেছেন। হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ জানান, অভিযোগ পেয়ে আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং রবিবার সকালে ঐ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
