স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের সিজেকেএস জিমন্যানিয়ামে গতকাল বুধবার শেষ হওয়া মোস্তাফিজুর রহমান স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে বালকে ডাবল ক্রাউন পেয়েছে জেএমসেন হাই স্কুলের ছাত্র সিফাত উল্লাহ গালিব। তিনি এককে বাড়কুন্ড হাই স্কুলের মোরশেদকে ৩-০ সেটে এবং দ্বৈতে সালমান ফার্সিকে জুটি করে বাড়কুন্ড হাই স্কুলের মোরশেদ ও জিয়াদ জুটিকে সরাসরি সেটে হারিয়েছেন।
বালিকা এককে কাট্টলী নুরুল হক হাই স্কুলের ছাত্রী ফারজানা ২-০ সেটে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিশি চৌধুরীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। বালিকা দ্বৈতে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিশি চৌধুরী ও আইনান তাজরিয়ান জুটি ২-০ সেটে বর্তমান চ্যাম্পিয়ন কাট্টলী সিটি গার্লস স্কুলের জয়া সরকার ও পুজা দে জুটিকে ২-০ সেটে হারিয়ে শিরোপা জেতেন। এছাড়া তরুণ উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছেন প্রোবেল কিন্টার গার্টেন স্কুলের ছাত্র আফফান হামজা মাহামুদ।
