ইত্তেফাক রিপোর্ট
পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭-১৮ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি (পদক) পাচ্ছে ৬৬টি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর নাম, কী পদক পাচ্ছে তা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৭-১৮ অর্থবছরের জন্য সেরা রপ্তানিকারকদের নির্বাচিত করার কাজ গত বছরই শেষ করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯ এসে পড়ার কারণে তা ঘোষণা করা হয়নি। এখন যে কোনো একটি সুবিধাজনক তারিখ দেখে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সর্বোচ্চ রপ্তানির ভিত্তিতে এবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ নামে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে ট্রফি পাচ্ছে জাবের অ্যান্ড জোবায়ের ফ্রেব্রিক্স লিমিটেড। বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি নামে এবারই প্রথম নামকরণ করা হয়েছে। এখন থেকে প্রতি বছরই এ নামেই দেওয়া হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগেও এই প্রতিষ্ঠান টানা পাঁচ বার সেরা রপ্তানিকারক পুরস্কার পেয়েছে।
ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন (‘সি’ ক্যাটাগরি) তৈরি পোশাকশিল্পে (নিট ও ওভেন) স্বর্ণপদক পাচ্ছে ইউনিভার্সেল জিনস লিমিটেড ও রৌপ্যপদক পাচ্ছে প্যাসিফিক জিনস লিমিটেড। ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন (‘সি’ ক্যাটাগরি) অন্যান্য পণ্য ও সেবা খাতে স্বর্ণপদক পাচ্ছে ফারদিন এক্সেসরিজ লিমিটেড ও রৌপ্যপদক পাচ্ছে আর এম ইন্টারলাইনিংস লিমিটেড। এর বাইরে আরো কয়েকটি ক্যাটাগরিতে ট্রফি পাবে বিভিন্ন প্রতিষ্ঠান।
তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণপদক পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড। এ ছাড়া রৌপ্যপদক পাচ্ছে এ কে এম নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে তারাশিমা অ্যাপারেলস, তৈরি পোশাক (নিটওয়্যার) খাতে স্বর্ণপদক স্কয়ার ফ্যাশনস লিমিটেড। রৌপ্য পাচ্ছে ফোর এইচ ফ্যাশনস এবং ব্রোঞ্জপদক পাচ্ছে জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ।
সব ধরনের সুতা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পাচ্ছে যথাক্রমে বাদশা টেক্সটাইল লিমিটেড কামাল ইয়ার্ন লিমিটেড এবং নাইস কটন লিমিটেড। টেক্সটাইল ফেব্রিকস খাতে স্বর্ণপদক পাচ্ছে এনভয় টেক্সটাইল লিমিটেড। এ ছাড়া রৌপ্যপদক পাচ্ছে নোমান উইভিং মিলস এবং ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং।
হোম ও বিশেষায়িত টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণ ও রৌপ্যপদক পাচ্ছে যথাক্রমে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস লিমিটেড ও এসিএস টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেড। টেরিটাওয়েল খাতে একমাত্র স্বর্ণপদক পাচ্ছে নোমান টেরিটাওয়েল মিলস লিমিটেড।
হিমায়িত খাদ্যপণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদকের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে বিডি সি ফুড, এম ইউ সি ফুড এবং জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড।
কাঁচা পাটপণ্য খাতে একমাত্র স্বর্ণপদক পাচ্ছে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স। পাটজাত পণ্যে স্বর্ণপদক পাচ্ছে আকিজ জুট মিলস লিমিটেড এবং রৌপ্যপদক পাচ্ছে দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেড।
ক্রাস্ট বা ফিনিশড চামড়া পণ্য খাতে একমাত্র স্বর্ণপদক পাচ্ছে অ্যাপেক্স ট্যানারি। চামড়াজাত পণ্য খাতে স্বর্ণপদক পাচ্ছে পিকার্ড বাংলাদেশ লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে বিবি জে লেদার গুডস লিমিটেড।
ফুটওয়্যার (সব) খাতে স্বর্ণপদক পাচ্ছে বে-ফুটওয়্যার লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে এফবি ফুটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার লিমিটেড।
