ইত্তেফাক রিপোর্ট
বিদায়ি সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির বা ৪৪ দশমিক ৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯০ দশমিক ৩০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৬ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১৩ দশমিক ৮০ টাকা বা ১৫ দশমিক ২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফ্যামিলিটেক্সের ১৫ দশমিক ২৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১৪ দশমিক ৪৭ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ১৪ দশমিক ২৯ শতাংশ, জিলবাংলা সুগারের ১২ দশমিক ৯৯ শতাংশ, জিকিউ বলপেনের ১০ দশমিক ৭৬ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ১০ দশমিক ১৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯ দশমিক ২০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯ দশমিক ২০ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ৮ দশমিক ৯৭ শতাংশ কমেছে।
