হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়ছে। এমন সময় নন-কোভিড রোগীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। মুমূর্ষু অবস্থায় যেসব নন-কোভিড রোগী হাসপাতালে আসছেন, তাঁদের বলা হচ্ছে—আগে কোভিড টেস্ট করুন, পরে অন্য রোগের চিকিত্সা। একদিকে কোভিড রোগীরা অক্সিজেন-আইসিইউ পেতে ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, অন্যদিকে রয়েছে শয্যা ও চিকিত্সক সংকটও। এ অবস্থায় অনেক নন-কোভিড রোগী অবহেলার শিকার হচ্ছেন, সময়মতো চিকিত্সার অভাবে অনেকে মারাও যাচ্ছেন। করোনা রোগীর চিকিত্সার পাশাপাশি নন-কোভিড রোগীদের চিকিত্সা যাতে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ রাখা জরুরি। এক্ষেত্রে যথাযথ চিকিত্সাসেবা দিতে না পারলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অপূর্ব দাস
এ. বি. গুহ রোড, গাঙ্গিনাপাড়, ময়মনসিংহ
