বন্দর নগরী চট্টগ্রামের পটিয়া সদরে আরাকান সড়কে শাহচান্দ আউলিয়া মাজার গেট থেকে চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি ১-এর অফিস পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার দুপাশে রয়েছে ফুটপাত। কিন্তু ফুটপাতের পাশের দোকানদাররা তাদের মালামাল রেখে দখল করেছে ফুটপাতের অনেকটা জায়গা। যার ফলে ফুটপাতে চলাচল করতে অসুবিধা হচ্ছে। অনেক সময় ফুটপাত থেকে নেমে রাস্তার পাশ ঘেঁষে কিছু পথ পার হতে হয়। তাই পটিয়া পৌরসভাকে দীর্ঘ কয়েক কিলোমিটারের এ ফুটপাত দখলমুক্ত করে মানুষের যাতায়াত সুগম করতে বিনীত আবেদন জানাই।
এম. নাজমুল হক চৌধুরী, পটিয়া, চট্টগ্রাম
