গাজীপুর প্রতিনিধি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপ-উপাচার্য হিসেবে রবিবার দায়িত্ব গ্রহণ করেছেন এ বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কোভিড-১৯-এর বিধি ও সামাজিক দূরত্ব মেনে ডুয়েটের মূল ফটকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
