দোকান খোলা রাখায় দোহারে ব্যবসায়ীসহ ৩০ জনকে জরিমানা

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:৫০

দোহার-নবাবঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দোহারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নের দশম দিনে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে উপজেলার জয়পাড়া বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ১৬ মামলায় ১০ ব্যবসায়ী ও ক্রেতাসহ ৩০ জনকে ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।