কাউখালীতে উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২২:০৩

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কাউখালী উপজেলা পরিষদের উদ্যোগে রবিবার আসরের নামাজের পর উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা।