নারীসহ তিন জন গ্রেফতার
চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে এক গৃহবধূকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কামাল হোসেন ওরফে ধামা কামাল (৪২), গিয়াস উদ্দিন (২৮) ও সহায়তাকারী রোকেয়া আক্তার (২৮)। জেলার বোয়ালখালী উপজেলার সদর মীরপাড়া এলাকায় গত শনিবার এই ঘটনা ঘটে। বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, ‘রোকেয়ার ভাড়া করা বাসায় ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগকারী গৃহবধূকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।’
