হেলেনার মামলার তদন্ত করবে ডিবি

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:০৪

ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিবির সাইবার বিভাগ মামলাটি তদন্ত করবে। বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গতকাল রবিবার সন্ধ্যায় বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি সাইবারের এখতিয়ারভুক্ত হওয়ায় ডিবির সাইবার বিভাগে স্থানান্তর করা হয়েছে। আজকেই মামলা তদন্তভার ডিবিকে বুঝিয়ে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে র্যাব। শুক্রবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি এবং পল্লবী থানায় একটি মামলা হয়েছে। পরে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনাকে গ্রেফতার দেখানো হয়। ঐ মামলায় তিন দিনের রিমান্ডে আছেন তিনি।