বরিস জনসন ফের বাবা হচ্ছেন

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:০৭

ফের বাবা হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। মাসখানেক আগেই গর্ভপাত হয়েছিল স্ত্রী ক্যারি সায়মন্ডসের। মন ভেঙেছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে এরই মধ্যে সুখবর দিয়েছেন ক্যারি। ইনস্টাগ্রামে এক পোস্টে ক্যারি জানিয়েছেন, তার সংসারে নতুন অতিথি আসছে। তিনি লিখেছেন, বড়দিনেই ‘রেইনবো বেবি’ (গর্ভপাতে এক সন্তানের মৃত্যুর পরের সন্তান) আসার অপেক্ষায়। এরপর লেখেন, আরো একবার অন্তঃসত্ত্বা হয়ে দারুণ লাগছে। আবার নার্ভাসও লাগছে। গত বছরের এপ্রিলে ছেলে উইলফ্রেডের জন্ম দেন ক্যারি। -রয়টার্স