করোনায় আক্রান্ত কনডেম সেলে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৪:৩৫

করোনায় আক্রান্ত হয়েছেন কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম। তিনি আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি। সোমবার (২ আগস্ট) তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫নং ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

জানা যায়, কনডেম সেলে একাই থাকতেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম। এমনকি তার করোনার কোনো উপসর্গ ছিলো না বলেও জানা গেছে। একা থাকার পরও তার করোনা পজেটিভ হওয়ায় কারাগারের অন্য বন্দি ও স্টাফদের মাঝে ভয়ভীতি বিরাজ করছে।

এদিকে কারা অভ্যন্তরে যাতে করোনার বিস্তার কঠোরভাবে রোধ করা যায় সেজন্য আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।

ইত্তেফাক/জেডএইচডি