এই গ্রামের ১০০ শতাংশ বাসিন্দাই টিকা প্রাপ্ত 

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৯:১৬

করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত জুড়ে চলছে জোর কদমে  টিকাদান কর্মসূচি। যত দ্রুত সম্ভব ভারতের সকল নাগরিককে টিকার আওতায় আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। আর তারই অন্যতম উদাহরণ জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার বোবিয়া গ্রাম। 

ভারতে ইতিমধ্যে ভ্যাকসিন-প্রাপ্তি হয়েছে প্রায় ৪০ কোটি মানুষের। বাকি কতজন? সেই সংখ্যার অনুমান এখন না করাই ভালো। কিন্তু ভারতেরই এক গ্রাম এই মুহূর্তে ১৮-৪৫ এর মধ্যে সকল বাসিন্দাদের ভ্যাকসিনের আওতায় এনে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার বোবিয়া হল, সেই গ্রাম। মানুষ ভ্যাকসিনেশন সেন্টারে না যেতে চাইলে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছনোর ব্যবস্থা করেন ‘জে এন্ড কে মডেল’ কর্তৃপক্ষ।

 

তাদের এই উদ্যোগে জম্মু ও কাশ্মীরের মানুষের মনে ভ্যাকসিন নিয়ে নানা রকম দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তা কাটিয়ে উঠে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে।

ইত্তেফাক/এএইচপি