এএফপি
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালোনের বিরুদ্ধে বিরোধীদের দেশত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। দেশটিতে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও কোটিপতি বেবাস্তিয়েন আজাভনকে মাদক পাচারের দায়ে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তিনি আবারো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা গোপন রাখেননি। এরপর তার সমর্থকরা ‘আজাভনকে রাজনৈতিকভাবে আইনি সমস্যায় ফেলা হয়েছে’ বলার পর ট্যালোনের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। আজাভনের রাজনৈতিক দল ইউএসএল এর কর্মকর্তা দোনকলম আবারো বলেন, ‘ট্যালোন সরকার বিরোধীদের অন্যায়ভাবে দমন করছে।’
