মুহম্মদ আনিসুল হক
৩ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ১৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৩ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৩। শুভ বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: রুবী ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আয়-উপার্জন বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
চাকরিজীবীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো পদোন্নতি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি অনুরাগবোধ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মায়ের শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের প্রভাব-প্রতিপত্তির বাড়তে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।
