‘মন্তব্য করার আগে ভাবা উচিত’

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৩১

 বিনোদন ডেস্ক

 

‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত রয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। করোনার কারণে শুটিং শুরু হতে বিলম্ব হলেও এরইমধ্যে বেশিরভাগ কাজ শেষ করেছেন তিনি। পরবর্তী লটের জন্য কিছু অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ক’কনি আগেই সেই প্রস্তুতির কিছু ছবি ক্যাটরিনা তার ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, আমি শিক্ষক ও ট্রেইনারদের ছাড়া অচল। প্রতিনিয়তই তাদের থেকে নতুন কিছু শিখছি।’ ক্যাটরিনার এমন পোস্ট মুহূর্তে লুফে নেয় তার ভক্তরা। অনেকেই তার সহজ-সরল স্বীকারোক্তির প্রশংসা করেন। শুধু তার সিনেমা নয়, ব্যক্তিজীবনের খুটিনাটি জানার জন্যও অনেকে অপেক্ষা করেন বলে অনেকে কমেন্টস করেন। এবার সেই পাল্লায় হাওয়া লাগালেন ক্যাট নিজেই। শুটিংসেট বা ফটোশুটের আগের মুহূর্তে কিছু ছবি তিনি বরাবরের মতো ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছেন তিনি। যেখানে তার হাস্যজ্জ্বল রূপ ফুটে উঠেছে। তবে ছবিগুলো ভাইরাল বনে গেলেও কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করছেন। এ নিয়ে ক্যাটরিনা বলেন, ‘তারকাদের জানার আগ্রহ সবারই থাকে। তাই আমার ভক্তদের সঙ্গে আমি সবকিছুই শেয়ার করার চেষ্টা করি। এবারই প্রথম নয়, এর আগেও বিহাইন্ড দ্য সিনের ছবি পোস্ট করেছি। ছবি পোস্ট মানেই কী শুধু টাকা উপার্জন? আর আমি মনে করি হাসি-খুশি থাকা অপরাধ নয়! এ ধরনের মন্তব্য করার আগে একটু ভাবুন প্লিজ।