রাজধানীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:২৬

রাজধানীতে করোনাজনিত জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) বিভাগীয় প্রধান নাজিব মোহাম্মদ (৬৬) মারা গেছেন। সোমবার বেলা ১১টা ২০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাজিব মোহাম্মদ সৌদি আরবের কিং ফয়সল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকরি করেছেন।

১০ হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে মারা গেলেন লালচান বিবি

দেশে করোনা সংক্রমণের পর থেকে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৭২ জন চিকিৎসক মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০ জন।

ইত্তেফাক/এএএম